যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ - The News Lion

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ




আর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাসভিল শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।   শুক্রবার সকালে বড়দিনে এই বিস্ফোরণ হয়। সে সময় ওই এলাকায় কালো ধোঁয়া দেখা গেছে। খবর সিএনএন’র।  


মেট্রো ন্যাসভিল অফিসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করছে।  ন্যাসভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন। 


বর্তমানে ওই এলাকা তদন্তের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।  ন্যাসভিল ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়।    প্রত্যক্ষদর্শী বাক ম্যাকয় নামে এক ব্যক্তি জানান, বিস্ফোরণটি আমার বাড়ির সামনে হয়েছে। এতে আমার বাড়ির জানালা উড়ে গেছে। বিস্ফোরণে গাছ ভেঙে পড়েছে এবং সবখানে জানালা ভেঙে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.